লন্ডনে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদিন চৌধুরী (৫৯) নামে আরও এক বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে।

দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জয়নাল আবেদিন লন্ডন বেথনাল গ্রীন টেকনিক্যাল কলেজে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। স্ব-পরিবারে লন্ডন পাড়ি জমান ১৯৯২ সালে।

তার চাচাতো ভাই বদরুল আলম চৌধুরী শিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিনি দেশে থাকাকালীন সময়ে জৈন্তা কলেজের অধ্যাপক ছিলেন। পরে লন্ডনে গিয়েও বেথনাল গ্রীন টেকনিক্যাল কলেজের শিক্ষক নিযুক্ত হন। প্রায় এক মাস পূর্বে কোভিড-১৯ পজেটিভ হয়। এরপর থেকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ভাইয়ের জানাজা ও দাফন লন্ডনেই হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী