দেশে ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু, আক্রান্ত ৬১৯

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৯৮১জনে।

এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরও জানানো হয়, ২০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯২৪ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৮৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ