আকিলেই বিভ্রান্ত হয়ে ফিরলেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছরের শুরুতে ফর্মের তুঙ্গে ছিলেন লিটন কুমার দাস। করোনায় খেলা বন্ধ থাকায় দীর্ঘদিন পর মাঠে নেমে ছন্দ হারিয়েছেন জাতীয় দলের এ তারকা ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের তারুণ্যনির্ভর দলের বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিংয়ে ব্যর্থ লিটন দাস।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়াডেতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় উইন্ডিজের ২৭ বছর বয়সী অফ স্পিনার আকিল হোসেনের। অভিষেক ম্যাচেই এই স্পিনারের ঘূর্ণি বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন। প্রথম ম্যাচে ৩৮ বল খেলে মাত্র ১৪ রান করা লিটন এদিনও সেই আকিলের স্পিন বিপাকে।

শুক্রবার মিরপুর শেরেবাংলায় ক্যারিবীয়দের করা ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমে ৩০ রানের জুটি গড়েই আউট লিটন। আগের ম্যাচে বোল্ড হওয়া লিটন এদিন ফেরেন এলবিডব্লিউ হয়ে। সাজঘরে ফেরার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২২ রান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ