চেহারায় বয়সের ছাপ পড়বে না যে খাবারগুলো খেলে

news-image

অনলাইন ডেস্ক : চেহারার সঙ্গে খাদ্যাভাসের দারুণ যোগসূত্র রয়েছে।আমাদের ত্বকে যখন কোলাজেনের উৎপাদন কমে যায় তখন ত্বক কুঁচকে যায়, বলিরেখা পরে এবং ত্বকে বয়সের ছাপ দেখা দেয়। এজন্য এন্টিএজিং ডায়েটের জন্য দেখেশুনে খাবার খাওয়া উচিত।চেহারায় বয়সের ছাপ পড়বে না এমন কিছু খাবারের কথা চলুন জেনে নেওয়া যাক।

ব্লু বেরি:

ব্লু বেরিতে ভিটামিন এ,ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে টানটান রাখে। এছাড়া সূর্যয ও দূষণ থেকেও স্কিনকে রক্ষা করে।

আলমন্ড:

আলমন্ড হলো ভিটামিন ই এর অন্যতম উৎস। আলমন্ড স্কিনের টিস্যুকে মেরামত করে। সেই সাথে স্কিনকে ময়েশ্চারাইজার করে আলমন্ড।

ব্রকলি:

ব্রকলিতে প্রচুর পরিমাণে কোলাজেন রয়েছে। আর এই কোলাজেন স্কিনকে সুরক্ষিত রাখে এবং সেই সাথে বয়সের ছাপ পড়তে দেয় না।

পালং শাক:

পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ,সি,কে, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পালং শাক ত্বকে অক্সিজেন যোগায় এবং টানটান করে তোলে।

অ্যাভোকাডো:

অ্যাভোকাডোতে এমন কিছু উপাদান রয়েছে যা চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না।

স্যালমন:

স্যালমনে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে। আর ওমেগা-৩ স্কিনকে বুড়িয়ে যাওয়া হতে রক্ষা করে।

মসুর ডাল:

মসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন রয়েছে যা আপনার স্কিনকে সুস্থ রাখে।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ