,

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

news-image

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার কিছু পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাশে সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার দিবগাত রাত ২টার পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ সময় পারাপারের অপেক্ষায় থাকা এসব যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও আটকে পড়া যানবাহনগুলোকে ফেরির নাগাল পেতে আরো ৬-৭ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ঘাট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, রাত ২টার কিছুক্ষণ পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ফেরি ঘাটের উভয়পাড়ে শত শত নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে রাত ২টার পর দুর্ঘটনা এড়াতে এ রুটে ১৬টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব হ্রাস পেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি