বিশ্বজুড়ে করোনা একদিনে প্রাণ কেড়ে নিল ১৬ হাজারের বেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। সবমিলিয়ে মহামারীর বছরজুড়ে মোট প্রাণহানি হয়েছে ২১ লাখের মতো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখ। এতে আক্রান্ত দাঁড়িয়েছে ৯ কোটি ৮০ লাখের বেশি।

এই সময়ে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন চার হাজারের বেশি মানুষ; দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ২০ হাজার। দিনের দ্বিতীয় সর্বোচ্চ- ১৩শ’র বেশি মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে দু’লাখ ১৪ হাজার। এদিন প্রায় ১৩শ’র মৃত্যু দেখেছে ব্রিটেন; দেশটিতে মোট মৃত্যু ৯৬ হাজারের কাছাকাছি।
সাড়ে ৮শ’ মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানিতে। সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৬শ’ মৃত্যু দেখেছে ইন্দোনেশিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পোল্যান্ড, ইতালি, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারতে মোট প্রাণহানি ১ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ৪৫ হাজারের বেশি।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ