শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনাগ্রহীদের উদ্বুদ্ধ করতে নরেন্দ্র মোদি টিকা নেবেন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ পঞ্চাশোর্ধ্ব কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনার টিকা নেবেন। বৃহস্পতিবার ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

ভারতে চলমান টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে তারা টিকা নেবেন বলে জানায় দ্য হিন্দু। তবে তারা অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার কোভিডশিল্ড নেবেন না ভারতের নিজস্ব কোভ্যাক্সিন নেবেন তা জানা যায়নি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, করোনার টিকা নিতে অনাগ্রহীদের উদ্বুদ্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। বৃহস্পতিবার এক লাখ ৯১ হাজার মানুষ করোনার টিকা নেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।

এদিকে খবরে জানা যায়, করোনার টিকা নিতে আগ্রহী হচ্ছে না ভারতের মানুষ। দেশটিতে টিকা নিতে অগ্রাধিকার পাওয়াদের মধ্যে তিন ভাগের এক ভাগ মানুষ ডোজ নেয়নি।

আল জাজিরার খবরে বলা হয়, বিষয়টি সামনে আসার পর মানুষকে টিকা নিতে উৎসাহিত করে তুলতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সরকার নিশ্চিত করেছে, টিকা নেওয়ার পর অন্তত দুজন মারা গেছেন। ময়নাতদন্তে দেখা গেছে, টিকে নিয়ে উত্তরপ্রদেশে মারা যাওয়া ৫২ বছর বয়সী ব্যক্তি হৃৎপিণ্ড ও ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। কর্ণাটকে মারা যাওয়া ৪৩ বছরের ব্যক্তি মারা যান হৃৎক্রিয়া বন্ধ হয়ে।

শনিবার ভারত বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচির উদ্বোধন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাদান কর্মসূচির উদ্বোধনে সবাইকে দুই ডোজ নিয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।

ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। তার জন্য সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩ হাজার ৬টি টিকাকরণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

প্রথম দফায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম দিনে প্রতিটি কেন্দ্রে ১০০ জনের শরীরে প্রতিষেধক প্রয়োগের লক্ষ্য রাখা হয়েছে। প্রথম দিনেই প্রায় ৩ লাখ স্বাস্থ্যকর্মী প্রতিষেধক নেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ