রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শাকিবের নায়িকা কলকাতার দর্শনা

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছরের শুরুতেই বেশ কিছু নতুন সিনেমার কথা জানালেও এখন পর্যন্ত বিস্তারিত জানাননি ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তবে এরমধ্যে শোনা যাচ্ছে, আসছে ঈদে ‘হ্যাকার’ নামে একটি সিনেমা নিয়ে হাজির হবেন তিনি।

নতুন খবর হলো, হ্যাকার সিনেমার বাইরেও নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কিং। ছবিটির নাম ‘শ্যাডো’। এটি পরিচালনা করবেন ভালোবাসার রঙ, রক্ত ও ক্যাপ্টেন খান খ্যাত চলচ্চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন।

ছবিটির ব্যাপারে নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে এই নির্মাতা বলেন, শাকিব খান অভিনয় করছে এটি নিশ্চিত। আমরা এখন শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে সবকিছু ঠিক হলে আগামী মার্চ মাসেই শুটিং শুরু করবো। ছবিটি প্রযোজনা করছে রুটস মাল্টিমিডিয়া।

প্রযোজনা সূত্রে জানা গিয়েছে, ছবিটিতে শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার মডেল ও অভিনেত্রী দর্শনা বণিক। তবে পরিচালক বলছেন ভিন্ন কথা। এই বিষয়ে ওয়াজেদ আলী সুমন বলেন, শাকিব কাজ করছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে দর্শনার বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। তার সঙ্গে কথা হয়েছে। ভিসা প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে। যদি সেটা ঠিকঠাক হয় তাহলে হতে পারে- এমনই ইঙ্গিত দিলেন নির্মাতা।

প্রযোজনা সূত্রে আরও জানা যায়, আগামী ২০ মার্চ থেকেই ছবিটির শুটিং শুরু হবে। রুটস মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাতে শাকিব-দর্শনার বাইরেও থাকছে আরও বেশকিছু চমক।

এর আগে শাকিব খানকে নিয়ে এই নির্মাতা নির্মাণ করেছিলেন ক্যাপ্টেন খান সিনেমা। দর্শকমহলে ছবিটি বেশ ভালো সাড়াও পেয়েছে। সেই ছবির পর আবারও এক হয়ে জুটি বাঁধছেন এই নায়ক ও পরিচালকযুগল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী