,

রিয়ালকে বিদায় করল তৃতীয় স্তরের দল

news-image

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য বললেও কি কম বলা হয়? স্প্যানিশ ফুটবলে আলকয়ানো—নামটা অপরিচিত লাগাই স্বাভাবিক। তৃতীয় স্তরের ক্লাব, বাজেট মাত্র ৭ লাখ ইউরো। এমন একটি ক্লাব কাল রাতে কোপা ডেল রে শেষ ৩২–এর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটা না দেখে থাকলে ফলটা আন্দাজ করে নেওয়াই স্বাভাবিক।

রিয়াল ধারে ও ভারে ইউরোপের সেরা ক্লাবগুলোর একটি। বড় জয় পাওয়াই স্বাভাবিক। কিন্তু ফুটবলের মহিমা মাঝেমধ্যে আন্দাজ কিংবা কল্পনাকেও হার মানায়। আলকয়ানোর কাছে ২–১ গোলের হারে স্পেনের এই বার্ষিক ফুটবল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে রিয়াল। ৭০ বছর আগে সর্বশেষ স্পেনের শীর্ষস্থানীয় লিগে খেলা ক্লাবটি ১০ জন নিয়েই বিদায় করেছে রিয়ালকে!

আলকয়ানোর মাঠে গিয়ে প্রথমার্ধের শেষ মিনিটে রিয়ালই এগিয়ে ছিল। মার্সেলোর ক্রস থেকে হেডে গোল করেন এদের মিলিতাও। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে কর্নার থেকে সমতাসূচক গোলটি করেন স্বাগতিকদের হোসে সোলবেস। ১–১ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১০ মিনিটে রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আলকয়ানোর র‌্যামন লোপেজ। ১০ জনে নেমে আসা আলকয়ানো তখনো হাল ছাড়েনি।

স্পেনে করোনাভাইরাস যেসব অঞ্চলে আঘাত হেনেছে সবচেয়ে বেশি, ভ্যালেন্সিয়া তাদের অন্যতম। সেখানকারই ক্লাব আলকয়ানোকে ঘিরে একটি কিংবদন্তি প্রচলিত আছে। পঞ্চাশের দশকে একবার এক ম্যাচে ঘরের মাঠে ১৩–০ গোলে পিছিয়ে ছিল আলকয়ানো। কিন্তু শেষ বাঁশি বাজার আগপর্যন্ত তারা হাল না ছাড়ায় তখন একটা কথা প্রচলিত হয়, ‘আলকয়ানোর চেয়েও বেশি মনোবল ধারণ করা’। সে যা–ই হোক, কাল ম্যাচে আলকয়ানোর মনোবল যেন তেমনই ছিল। হাল না ছাড়ার মানসিকতা থেকেই ১১৫ মিনিটের মাথায় জয়সূচক গোলটি এনে দেন হুয়ানন।

গত সপ্তাহে স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনাল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এ সপ্তাহে স্পেনের আরও এক ঘরোয়া প্রতিযোগিতা থেকে বিদায় নিল তারা। বিলবাও ম্যাচের একাদশে নয়টি পরিবর্তন এনে দল মাঠে নামিয়েছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। কিন্তু সেই দলেও মার্সেলো, ইসকো, কাসেমিরোদের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতাসম্পন্ন পাঁচ খেলোয়াড় ছিলেন। ম্যাচের বেশির ভাগ সময় ছড়ি ঘুরিয়েছে রিয়াল। কিন্তু কাজের কাজ জয়টা আদায় করতে পারেনি।

ম্যাচে অবিশ্বাস্য খেলেছেন আলকয়ানোর ৪১ বছর বয়সী গোলরক্ষক হোসে হুয়ান। মোট ১০টি ‘সেভ’ করেন তিনি। ফেদে ভালভার্দে ও ভিনিসিয়ুস জুনিয়েরর শট প্রথমার্ধেই রুখে দেন তিনি। করোনার জন্য মাঠে কোনো দর্শক ঢুকতে দেওয়া হয়নি। তবে মাঠের বাইরে থেকেই ম্যাচটি দেখেছেন বেশ কিছু দর্শক। প্রিয় দলের অবিশ্বাস্য জয়ের পর উদ্‌যাপনে ফেটে পড়তে দেখা যায় আলকয়ানো সমর্থকদের।

রিয়ালকে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ জিদান এমনিতেই এ মৌসুমে বেশ চাপে ছিলেন। এই হারের পর তাঁর চাকরি নিয়ে শঙ্কাটা আরও বাড়বে বৈকি। তবে হারের দায়–দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন জিদান, ‘সব দায় আমার এবং যা ঘটার তা–ই ঘটবে।’ কোপা ডেল রেতে রিয়াল ১৯ বারের চ্যাম্পিয়ন। কিন্তু সাত বছর ধরে তারা এ টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। ২০০১ সাল থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো তৃতীয় স্তরের দলের কাছে হেরে কোনো প্রতিযোগিতা থেকে বিদায় নিল রিয়াল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের