ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে তাণ্ডবে অংশগ্রহণকারীদের উসকানির দায়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব এনেছিলেন কংগ্রেসম্যান জেমি রাসকিন। নিম্নকক্ষে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে সফলতার পর এবার তিনি সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে মামলার নেতৃত্ব দিচ্ছেন।
মামলায় অভিযোগ আনা হয়েছে, কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলাকারীদের উসকানি দেয়ার মধ্য দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের ‘সবচেয়ে বিপজ্জনক অপরাধ’ করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে এই সপ্তাহে সিনেটে বিচার শুরু হতে পারে।

গতকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবটি হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি কখন সিনেটে পাঠাবেন তা জানাননি রাসকিন। শুধু বলেছেন, শিগগিরই এটা আসা উচিত। যদিও পেলোসি আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। সেখানে ব্যস্ততা রয়েছে তার।

এর আগে গত বুধবার নিম্নকক্ষের ভোটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। ক্যাপিটলে হামলাকারীদের উসকানি দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে হাউসে ‘রাষ্ট্রদ্রোহিতায় উসকানির’ অভিযোগ আনা হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ ভোটের গণনা এবং জো বাইডেনের বিজয় প্রত্যয়নের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্প সমর্থক সশস্ত্র বিক্ষোভকারীরা। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

জেমি রাসকিন বলেছেন, আমরা আমেরিকার ওপর এমন হামলা এবং যা এসব হামলার ঘটনা ঘটাতে সাহায্য করেছে সেসবের বর্ণনা দিতে যাচ্ছি। এই প্রেসিডেন্ট ২০২০ সালের নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে চেয়েছিলেন। সব জেনেবুঝেই তিনি এটি করেছেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী