কমলা হ্যারিস শপথ নিলেন

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস। নারী হিসেবে মার্কিন ইতিহাসে প্রথম ভাইস-প্রেসিডেন্ট হলেন তিনি। একইসঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ ও আফ্রো-এশীয় ভাইস-প্রেসিডেন্ট পেল মার্কিন জনগণ।

সিএনএন জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে এগারটার পর শপথ নেন কমলা। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোতোমেয়র। মার্কিন ইতিহাসে লাতিন বংশোদ্ভূত প্রথম বিচারক তিনি।

এসময় প্রেসিডেন্ট হিসেবে শপথের জন্য অতিথির সারিতে অপেক্ষায় ছিলেন জো বাইডেন। এর আগে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যাপিটলে হাজির হন তিনি।

বেগুনি রঙের কোট পরিহিতা কমলার সঙ্গে ছিলেন তার স্বামী ডগলাস এমহফ। নির্বাচনী প্রচারণায় বেগুনি ও হলুদ রঙকে বেছে নিয়েছিলেন কমলা।

মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। দেখা গেছে তিন সাবেক ফার্স্ট লেডি বুশের স্ত্রী লরা বুশ, ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ও ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।

সস্ত্রীক বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও ছিলেন বাইডেনের অভিষেকে। তবে ছিলেন না জীবিত সাবেক প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি বয়সী জিমি কার্টার। এ ছাড়া ঘোষণা অনুযায়ী ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী