,

দুই বছর পর তাহসান-পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। বড় পর্দার পাশাপাশি নাটক-টেলিফিল্মে অভিনয় করে থাকেন। তবে দীর্ঘদিন ধরে এই মাধ্যমে দেখা যায়নি তাকে। দুই বছর পর একটি একক নাটকে অভিনয় করলেন তিনি। আর তাতে তাহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

‘এই পৃথিবী আমাদের’ নামে নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন—২০১৯ সালে বিশ্ব ভালোবাসা দিবসে সাগর জাহানের পরিচালনায় সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম। একই পরিচালকের পরিচালনায় আবারো নাটকে অভিনয় করলাম। চলতি সপ্তাহে এ নাটকের কাজ করেছি। আগের মতো এ নাটকেও আমার সহশিল্পী তাহসান। নাটকটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে অনেক নির্মাতা নাটক-টেলিফিল্ম নির্মাণ শুরু করেছেন। ঈদের নাটকে কাজের বিষয়ে অনেক পরিচালক পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করছেন। গল্প ভালো লাগলে আরো নাটকের কাজ করবেন বলে জানিয়েছেন এই নায়িকা। অন্যদিকে গত ১৪ জানুয়ারি ‘মুন্সিগিরি’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। এক সরকারি কর্মকর্তার মৃত্যুরহস্যের গল্প নিয়ে গড়ে উঠেছে এর কাহিনি। নিহত কর্মকর্তার স্ত্রী সুরাইয়া চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। এতে পুলিশের গোয়েন্দা মাসুদ মুন্সি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এটি পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের