,

হ্যাট্টিক আঘাত সাকিবের, নিলেন ৫ রানে তিন উইকেট

news-image

অনলাইন প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সুনিল অ্যামব্রিসকে ফেরান মুস্তাফিজুর রহমান। দলীয় ৯ রানের মাথায় নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন টাইগার পেসার মুস্তাফিজ। অ্যামব্রিস আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন।

মুস্তাফিজের পর এবার ক্যারিবীয় শিবিরে ‘হ্যাট্টিক আঘাত’ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর মাঠে নেমে প্রথমেই বোল্ড করেন আন্দ্রে ম্যাকার্থি। এরপর সাজঘরে পাঠান এনক্রুমাহ বোনার ও জেসন মোহাম্মদকে। আন্দ্রে ম্যাকার্থি আউট হওয়ার আগে ৩৪ বলে ১২ এবং শূন্য রানে ফিরেন এনক্রুমাহ বোনার। জেসন মোহাম্মদ আউট হওয়ার আগে ৩৬ বলে ১৬ রান।

এর আগে-হঠাৎ বৃষ্টি শেষে খেলা শুরু হলে জশুয়া ডা সিলভাকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে সিলভা ১৩ বলে ৯ রান করেন।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ৫৬ রান। মুস্তাফিজ ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। সাকিব ৫ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন।

: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সুনিল অ্যামব্রিসকে ফেরান মুস্তাফিজুর রহমান। দলীয় ৯ রানের মাথায় নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন টাইগার পেসার মুস্তাফিজ। অ্যামব্রিস আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন।

মুস্তাফিজের পর এবার ক্যারিবীয় শিবিরে ‘হ্যাট্টিক আঘাত’ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর মাঠে নেমে প্রথমেই বোল্ড করেন আন্দ্রে ম্যাকার্থি। এরপর সাজঘরে পাঠান এনক্রুমাহ বোনার ও জেসন মোহাম্মদকে। আন্দ্রে ম্যাকার্থি আউট হওয়ার আগে ৩৪ বলে ১২ এবং শূন্য রানে ফিরেন এনক্রুমাহ বোনার। জেসন মোহাম্মদ আউট হওয়ার আগে ৩৬ বলে ১৬ রান।

এর আগে-হঠাৎ বৃষ্টি শেষে খেলা শুরু হলে জশুয়া ডা সিলভাকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে সিলভা ১৩ বলে ৯ রান করেন।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ৫৬ রান। মুস্তাফিজ ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। সাকিব ৫ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া