,

ট্রাম্পের শেষ দিনে ছোট মেয়ের বাগদান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ কর্মদিবস ছিল গতকাল মঙ্গলবার। হোয়াইট হাউস থেকে বিদায়ের ঘণ্টাধনি বাজার এমন দিনকেই নিজের বাগদানের জন্য বেছে নিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফিনি ট্রাম্প। বন্ধু মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের কথা জানান টিফিনি নিজেই। সিএনএন।

টিফিনি গতকাল তার বাবা ট্রাম্পের ক্ষমতার শেষ দিনটিতে মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের সুখবর নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি জানান, হোয়াইট হাউসে তাদের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছেন তারা। টিফিনি বলেন, ‘হোয়াইট হাউসে বাগদান অনুষ্ঠান আমার জন্য ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।’ হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে টিফিনি আঙুলে পরে থাকা বাগদানের আংটিসহ নিজের এবং বুলোসের একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

টিফিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। তিনি ২০২০ সালের জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক করেন। টিফিনি নিজেকে তার বড় ভাইবোনদের তুলনায় গত চার বছর অনেক ক্ষেত্রেই আড়াল করে রেখেছিলেন। গত গ্রীষ্মে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রথমবারের মতো রাজনৈতিক আলোচনায় আসেন টিফিনি।


টিফিনি ট্রাম্পের টুইট

টিফিনি বক্তৃতায় বলেছিলেন, ‘আমাদের প্রজন্ম এ সময়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। আমাদের বিবেচনা করা উচিত, আমরা কোন ধরনের দেশে বাস করতে চাই। নতুন গ্র্যাজুয়েট হিসেবে আমিও আপনাদের অনেকের সঙ্গে চাকরি খুঁজছি।’ তিনি আরও বলেছিলেন, তার বাবা একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ তৈরি করেছেন এবং তিনি আবারও তা করবেন। এভাবেই তিনি বাবার জন্য মার্কিন ভোটারদের কাছে ভোট চান। টিফিনি তার সহজ-সরল কথাবার্তার জন্যও রিপাবলিকানদের নজরে পড়েন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের