,

যা করতে এসেছিলাম, তাই করেছি : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগে দেওয়া বিদায়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন যা যা করতে এসেছিল সবই করেছে। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি আন্দোলন কেবল শুরু করেছেন। আমেরিকাকে মহৎ করার আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি নতুন প্রশাসনের প্রতি তার শুভকামনা জানিয়েছেন। বিবিসি।

হোয়াইট হাউস থেকে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের বিদায়ী ভিডিও বার্তা প্রচার করা হয়। এই ভিডিও বার্তায় ট্রাম্প একবারের জন্যও তার উত্তরসূরি জো বাইডেনের নাম উল্লেখ করেননি। তিনি তার আগের অবস্থান বজায় রেখে বাইডেনকে কোনো অভিনন্দনও জানাননি। চার বছর আগে একজন বহিরাগত হিসেবে ওয়াশিংটনে এসেছিলেন ট্রাম্প। আগে ধারণ করা বিদায়ী বক্তৃতায় তিনি তার সাফল্যের কথা তুলে ধরেন।

‘আমরা তাই করেছি, যা করতে এসেছিলাম। এবং আরও অনেক কিছু করেছি,’বলেছেন তিনি। ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়াসহ তার পরিবারের সদস্য ও প্রশাসনের লোকজনকে ধন্যবাদ জানান। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবারের সদস্যদের বিদায়ী শুভেচ্ছা জানান।

যদিও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার সকালে ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে থাকছেন না বলে তার অফিস থেকে জানানো হয়েছে; তবে মাইক পেন্স বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকছেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আমেরিকার জনগণের উদ্দেশে দেওয়া শেষ বক্তৃতায় বলেন, ‘আমি নিঃশঙ্ক ও আনন্দচিত্তে চলে যাচ্ছি। সর্বোচ্চ আশাবাদ নিয়ে বলছি, আমাদের দেশ ও সন্তানদের জন্য সেরাটা এখনো অর্জিত হয়নি।’

‘ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন’—এ কথা বলে ট্রাম্প তার বক্তৃতা শেষ করেন। বুধবার সকালেই ট্রাম্প হোয়াইট ছেড়ে যাবেন। সামরিক স্থাপনা অ্যান্ড্রু বেস থেকে শেষ সামরিক অভিবাদন নিয়ে তিনি ফ্লোরিডার মার এ লাগোতে চলে যাবেন। আমেরিকার ১৫২ বছরের ইতিহাসে পূর্বসূরির অনুপস্থিতিতে কোনো নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছেন। বাইডেন শপথ গ্রহণ করবেন স্থানীয় সময় বুধবার দুপুরে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের