শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইটি ও ঊর্মিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী তানভীন সুইটি ও ঊর্মিলা শ্রাবন্তী কর। জানা যায়, রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন। এই কমিটিতে স্থান পান এই দুই অভিনেত্রী।

সুইটি জানান, প্রথমবারের মতো আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কমিটিতে পদ পেলেন তিনি। অন্যদিকে ঊর্মিলা শ্রাবন্তী কর জানান, তিনি এর আগে আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপ-কমিটি, ৭ম জাতীয় কংগ্রেস ২০১৯ এর সদস্য ছিলেন। তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও একই বিশ্ববিদ্যালয়ের আওয়ামী আইন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তানভীন সুইটি বলেন, ‘এটা আমার জন্য আনন্দের বিষয়। কারণ প্রথমবারের মতো সাংগঠনিক পদ পেলাম। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। মহিলা বিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ায় আমি আনন্দিত। চেষ্টা করব, মহিলাদের উন্নয়নে নিজের শতভাগ দেওয়ার।’

ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, এমন একটি পদ পেয়ে। আমি পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয় আছি। এবার মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হতে পেরে খুব ভালো লাগছে।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ