,

সাঈদ খোকনের নামে এক মামলা খারিজ, আরেকটি প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদন : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছিল, তার মধ্যে একটি খারিজ এবং আরেকটি প্রত্যাহার করা হয়েছে।

কাজী আনিসুর রহমান বাদি হয়ে করা মামলাটি গ্রহণের কোনো উপাদান না থাকায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ সেটি খারিজ করে দেন।

আর অপর মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ১১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।

গত ৯ জানুয়ারি রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন। সাঈদ খোকনের এ বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। এছাড়া সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও বলেন তাপস।

তবে সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা হওয়ার পর তাপস সাংবাদিকদের জানিয়েছিলেন, অতিউৎসাহী দুই আইনজীবী এই মামলা করেছেন। এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া দুই বাদীকে দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান মেয়র।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা