আমার খুবই প্রিয় খাবার জিলাপি : দিশা পাটানি

news-image

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি দিয়ে উত্থান ঘটেছিল দিশা পাটানির। তারপর তার কেবল ওড়ার গল্প। এক সাক্ষাৎকারে বলিউড সুন্দরী দিশা পাটানি বলেছিলেন, তথাকথিত কোনও গডফাদার ছাড়াই বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। এখন তো তার সৌন্দর্যে কূপোকাত ভক্তরা। বেশ কিছু ছবিতেও নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও ছবি পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়।

বড় পর্দা থেকে ইনস্টাগ্রামের দেওয়াল, সব জায়গাতেই ‘ফিটনেস গোলস’ দিয়ে চলেছেন দিশা। কিন্তু গরম গরম জিলাপি চোখের সামনে দেখলে লোভ সামলাতে পারেন না তিনি। জিলাপির প্রতি ভালবাসার কথা ফাঁস করলেন দিশা নিজেই।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বাক্স জিলাপির ছবির পোস্ট করে দিশা লিখেছেন, ‘আমার প্রিয় জিলাপি, আজ তুমি শুধু আমার’।

প্রেমিক টাইগার শ্রফকে নয়, এক বাক্স গরম জিলাপিকে উদ্দেশ্য করে এমন কথা বললেন দিশা। সারা সপ্তাহ কঠিন ওয়ার্ক আউট আর স্বাস্থ্যকর ডায়েটের পর উইকেন্ডে মজেছেন অভিনেত্রী। শুধু জিলাপিতেই থেমে যাননি দিশা। তার সঙ্গেই ছিল স্ট্রবেরি টার্ট এবং চকোলেট মুজ।

২০২০ সালের শেষে ছুটি কাটাতে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন দিশা। হলুদ বিকিনিতে ছবি দিয়ে নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। কিন্তু এমন ‘পারফেক্ট বিকিনি বডি’ পেতেই খাবার তালিকা থেকে ছেঁটে ফেলতে হয়েছে অনেক প্রিয় খাবার! হয় তো সে কারণে সপ্তাহের একটা দিনে সব সুদে আসলে পুষিয়ে নিতে চাইছেন দিশা!

এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল মোহিত সুরি পরিচালিত ‘মলং’ ছবিতে। আদিত্য রায় কপূরের বিপরীতে অভিনয় করেছিলেন দিশা।

মজার বিষয় হচ্ছে ক্যারিয়ার গড়ার জন্য যখন মুম্বাইয়ে এসেছিলেন, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। একসময়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনই জানিয়েছিলেন দিশা পাটানি। দিশা জানিয়েছিলেন, তার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। তাই তাকে বলিউডে বেশ সতর্কই থাকতে হয়। অভিনয় করতে তিনি ভালোবাসেন আর সেটাই করে যেতে চান।

বলিউডে কী ভাবে প্রথম দিকে বেশ কিছু কাজ তার হাত ছাড়া হয়েছে তাও জানিয়েছিলেন তিনি। এমনকী, প্রথম যে ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন, তাতেও কিছুদিন পরে তাঁর জায়গায় অন্য নায়িকাকে নেন প্রযোজক। কিন্তু সমস্ত ঘটনা থেকেই শিক্ষা নিতে ভালবাসেন বলে জানান দিশা পাটানি।

একের পর এক সাময়িকীর প্রচ্ছদকন্যা হয়েছেন। আর গত বছর ভারতের সেরা আবেদনময়ী তারকাদের তালিকার একেবারে প্রথম নামটাই ২৮ বছর বয়সী দিশা পাটানি।

২০২০ সালে দিশা পাটানিকে দেখা গেছে মালাং ও বাঘি থ্রি সিনেমায়। এবার তাকে দেখা যাবে কেটিনা ও রাধে সিনেমায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ