,

৩০ দিনের জেল নাভালনির

news-image

অনলাইন ডেস্ক : পাঁচ মাস পর রাশিয়ায় ফেরার পরই ৩০ দিনের জেল দেওয়া হয়েছে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে। সোমবার দেশটির একটি আদালত তাকে জেলে দেওয়ার আদেশ দেন। খবর আলজাজিরার।

বিষপ্রয়োগে অসুস্থ হওয়ার পাঁচ মাস পর নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রোববার রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। নামার সঙ্গে সঙ্গেই আটক হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত এই নেতা। তবে তাদের বিমান নামার কথা ছিল নুকোভো বিমানবন্দরে। নির্ধারিত বিমানবন্দরে নাভালনির উড়োজাহাজটি অবতরণের কিছু সময় আগে পাইলট অন্য বন্দরে অবতরণের ঘোষণা দেন। এর পেছনে ‘যান্ত্রিক কারণ’ উল্লেখ করেন তিনি। নাভালনিকে বহনকারী উড়োজাহাজে ছিলেন বেশ কিছু সাংবাদিকও।

বিমানবন্দরে নেমেই নাভালনি জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে বলেন, আমি জানি আমি ঠিক, আমি কিছুই ভয় পাই না। এর পরপরই তাকে গ্রেপ্তার করে রুশ পুলিশ।

এর আগে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় গত বছরের আগস্টে এককাপ চা পানের পরই অসুস্থ হন ৪৪ বছর বয়সী নাভালনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় জার্মানি। বিষাক্ত নার্ভ এজন্টে নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। রাশিয়া সরকারের বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টার অভিযোগ করে আসছেন নাভালনি। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের