,

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

news-image

বাসস : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান প্রধানমন্ত্রী।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও অবহিত করেন।’

প্রেস সচিব জানান, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা করেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকার এ সময় সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

স্পিকার সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। গতকাল সোমবার সংবিধানের বিধান অনুযায়ী সংসদে বছরের শুরুর অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী