,

লকডাউনে জীবনসঙ্গী পেলেন মৌনী

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে নিজের জায়গা করে নিতে সময় নেননি মৌনী রায়। কিউকি সাস ভি কাভি বহু থি, নাগিন, নাগিন টু সিরিয়াল থেকে জনপ্রিয়তা কুড়িয়েছেন। বলিউডে অভিষেক হয় অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবি দিয়ে। তারপর রোমিও আকবর ওয়াল্টার, মেড ইন চায়না ছবিতে অভিনয় করে নিজেকে চিনিয়েছেন। সামনে মুক্তি পাবে তাঁর ব্রহ্মাস্ত্র ছবিটি।

শোনা গিয়েছিল, ব্রহ্মাস্ত্র ছবির পরিচালক অয়ন মুখার্জিকে নাকি মন দিয়েছেন মৌনী। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অয়ন আমার হৃদয়ের টুকরা। আমি তাঁকে অসম্ভব ভালোবাসি।’ আর সম্প্রতি আলোচনায় এসেছেন দুবাইয়ের ব্যবসায়ী সুরাজ নাম্বিয়ারের সঙ্গে প্রেম নিয়ে। লকডাউনে ঠিকই প্রেম করেছেন।

করোনাকালে না বলে আসা ছুটিকে কাজে লাগিয়ে জীবনসঙ্গী জুটিয়ে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। আর প্রথম সুযোগেই ছুটেছেন দুবাই। দীর্ঘদিন ধরে সেখানেই থাকছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ছবি। সেখানে দেখা গেছে, সুরাজের পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছেন তিনি। এমনকি সুরাজের মাকে মা বলেই ডাকেন মৌনী!

মহামারিতে সবকিছু যখন থমকে ছিল, সেই সময়ই প্রেম হয়েছে মৌনী আর সুরাজের। মৌনীর ঘনিষ্ঠ একজন ভারতীয় এক দৈনিককে বলেছে, শিগগিরই বাজতে পারে মৌনীর বিয়ের বাজনা। কেবল সুরাজের সঙ্গে প্রেম নয়, তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্কও মৌনীকে বিয়ের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

২০১৯ সালে মৌনী মুম্বাই মিররকে জানিয়েছিলেন, সে সময় তিনি কেবল বলিউড নিয়েই ভাবছেন। তাঁর সব মনোযোগ বড় পর্দায়। সময় পেলে, সঠিক মানুষ পেলে, তবেই প্রেম করবেন। এই মহামারিতে সেই সময় আর মানুষ দুই-ই মিলেছে মৌনীর। তাই বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের পর যেকোনো সময় বেজে উঠতে পারে এই জুটির বিয়ের সানাই।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান