,

দাপুটে জয় পেল মোহামেডান

news-image

স্পোর্টস ডেস্ক : দাপুটে জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের মিশন শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

রবিবার লিগে দিনের একমাত্র ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সাদা-কালোরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেওয়া দলটি দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়িয়ে নেয়।

মোহামেডানের পক্ষে গোলগুলো করেছেন- সুলেমানে দিয়াবাতে, আবিওলা নুরাত ও আমিনুর রহমান সজীব।

করোনার কারণে বাতিল হয়ে যাওয়া গত লিগে সর্বশেষ দেখায় আরামবাগের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল মোহামেডান।

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল মোহামেডান। সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচটিতে দারুণ লড়াই করে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল নিতে হয়েছিল দলটিকে।

সেই হতাশা ভুলে শন লেনের দল লিগে শুরুটা করল মনে রাখার মতো। মোহামেডানের দ্বিতীয় ম্যাচ কুমিল্লায় ২১ জানুয়ারি, সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। একই দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে আরামবাগ।

সোমবার দিনের একমাত্র ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের