শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিনেই মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন

news-image

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়িত্ব নেয়ার প্রথমদিনই প্রায় ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে। শনিবার (১৬ জানুয়ারি) তার এক শীর্ষ সহযোগী এ খবর জানান।

ক্ষমতা নিতে যাওয়া বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন হোয়াইট হাউসের নতুন সিনিয়র স্টাফের কাছে এক স্মারকে উল্লেখ করেন, নতুন নির্বাহী আদেশগুলো হবে মহামারি, ভঙ্গুর অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত। ওই স্মারকে ক্লেইন উল্লেখ করেন, এ সকল সংকটের জন্যই জরুরি পদক্ষেপ প্রয়োজন।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে আমেরিকা বাইডেন পাচ্ছেন, সে আমেরিকা করোনা মহামারিতে পর্যুদস্ত, অর্থনীতি ভঙ্গুর, বেকারত্ব চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এছাড়া ট্রাম্পের বিভাজন নীতির কারণে তৈরি হওয়া সংকটও মোকাবেলা করতে হবে বাইডেনকে। এসবের সাথে যুক্ত হয়েছে সন্ত্রাসের আশংকা।

বাইডেনের দেয়া পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী শপথের প্রথম দিনই তাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন।

এছাড়া রয়েছে নির্দিষ্ট মুসলিম সংখ্যাগরিষষ্ঠ দেশগুলো থেকে আসা লোকজনের প্রবেশের ওপর ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া।

ক্লেইন বলেন, ট্রাম্প প্রশাসনের ভয়ংকর ক্ষতিকর দিকগুলো কেবল উল্টে দেয়াই নয় নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার পদক্ষেপও নিতে শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ