,

চীনে বাড়ছে করোনা, ৫ দিনে ১৫০০ কক্ষের হাসপাতাল নির্মাণ

news-image

চীনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায়, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য মাত্র পাঁচদিন এক হাজার পাঁচশ’ কক্ষের একটি হাসপাতাল নির্মাণ করেছে দেশটির সরকার।শনিবার (১৬ জানুয়ারি) হাসপাতালটির নির্মাণকাজ শেষ হয়।নতুন করে সংক্রমিত করোনা নিয়ন্ত্রণ করা কঠিন এবং বিদেশফেরত মানুষ বা মালপত্রের মাধ্যমে এটি ছড়িয়েছে।

শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বেইজিংয়ের দক্ষিণে হেবেই প্রদেশের নানগংয়ে নির্মিত মোট ৬ হাজার ৫শ’ কক্ষের ছয়টি অস্থায়ী হাসপাতালের মধ্যে এটি একটি।

২০১৯ সালের শেষদিকের চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়ায় করোনা ভাইরাস, যা পরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়। তবে, চীন বেশ ভালোভাবেই ভাইরাসটি নিয়ন্ত্রণে সক্ষম হয়। গত একবছরে বহুবার ভাইরাসটির জিনগত পরিবর্তন হয়েছে। এবার নতুন এই ধরনের কোভিড-১৯ চীনেও ছড়িয়ে পড়েছে। বাড়ছে রোগীর সংখ্যাও। বর্তমানে হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াঝুয়াং এবং দক্ষিণের নানগং শহরে মোট ৬৪৫ জন চিকিৎসা নিচ্ছেন। শিজিয়াঝুয়াংয়ে তিন হাজার কক্ষ বিশিষ্ট আরেকটি হাসপাতাল নির্মাণাধীন রয়েছে।

এদিকে, রাজধানী বেইজিং এবং হেইলিংজিয়াং, লিয়াওনিং ও সিচুয়ান প্রদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বুঝে ওঠার আগেই করোনা ভাইরাসের অতিসংক্রামক এ নতুন রূপটি ছড়িয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের