,

অ্যাপ জটিলতা : মহারাষ্ট্রে বন্ধ টিকাদান

news-image

অনলাইন ডেস্ক : অ্যাপ সংক্রান্ত ত্রুটির জেরে নাম নথিভুক্তকরণে সমস্যা দেখা দেওয়ায় ভারতের মহারাষ্ট্রে দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে করোনার টিকাদান।

আনন্দবাজার জানায়, ১৮ জানুয়ারি পর্যন্ত মহারাষ্ট্রে কাউকে প্রতিষেধক দেওয়া হবে না।

সমস্যার সমাধান হয়ে গেলে টিকাদানের পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, ভারতে শনিবার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। বিশ্বের বৃহত্তম এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিষেধক নিতে আসা মানুষের নাম, পরিচয়, বয়স ইত্যাদি নথিভুক্ত করার হচ্ছিল ‘কো-উইন’ অ্যাপে। কিন্তু শনিবার টিকাদানের শুরুতেই ওই অ্যাপটিতে গোলযোগ দেখা দেয়। ফলে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া আটকে যায়।

তাই আগে থেকে যারা নাম নথিভুক্ত করে রেখেছিলেন, সেই তালিকার সঙ্গেই হিসেব মেলাতে হয়। তবে অভিযোগ, এই কাজে অনেক সময় লেগে যাচ্ছিল। ব্যাহত হচ্ছিল টিকাকরণ প্রক্রিয়া। তাই সব দিক পর্যালোচনা করেই আপাতত টিকাকরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।

মুম্বাইয়ে টিকাদান বন্ধ রাখার বিষয়ে বৃহন্মুম্বাই পৌরসভার পক্ষ থেকেও আলাদা করে নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়, ‘১৬ জানুয়ারি কভিডের টিকাদান চলাকালীন কো-উইন অ্যাপে কিছু সমস্যা দেখা দেয়। আপাতত ১৭ এবং ১৮ জানুয়ারি- এই দু’দিনের জন্য মুম্বাইয়ে টিকাদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাপের সমস্যা মিটে যাওয়া মাত্র ফের টিকাদান শুরু হবে’।

তবে শুধু মহারাষ্ট্রেই নয়। টিকাদানের প্রথম দিনে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও একই সমস্যা দেখা দেয়। অ্যাপ সংক্রান্ত সমস্যার জেরে নথিভুক্তকরণ প্রক্রিয়া আটকে যায়।

পরে বাধ্য হয়ে খাতায়-কলমেই কাজ সারতে হয়। সেই হার্ডকপিই স্বাস্থ্য ভবনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য টিকাদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়নি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের