এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না, বললেন মাহবুব তালুকদার

news-image

নিজস্ব প্রতিবেদন : পৌরসভা নির্বাচনে সহিংসতা ক্রমাগত বেড়ে চলছে বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়।

সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন এককভাবে দায়ী নয় বলে মনে করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, তবে নির্বাচন কমিশন এ দায় এড়াতে পারে না।

শনিবার সাভার পৌরসভার তিন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশনে ফিরে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। পরিদর্শনের সময়ে বিরোধী দলের প্রার্থীর পোস্টার দেখতে পাননি বলেও জানান তিনি।

শনিবার দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ৩১টিতে ব্যালট পেপারে ভোট নেয়া হয়। সাভার পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

মাহবুব তালুকদার বলেন, আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেছি। শনিবার দুপুর ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে ৭ হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৩২ জন ভোট দিয়েছেন। ৩টি বুথে আমি ৩ জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধী দলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এ অবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।

নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবার ঐক্যমত প্রয়োজন জানিয়ে তিনি বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক। যে কোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান বলেও উল্লেখ করেন ইসি মাহবুব।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী