বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিন্স হ্যারিকে হত্যা করতে চাওয়ায়…

52faf90091acc-Prine-Harryদিনটি ছিল ২০১৩ সালের ২৩ মে। ওই দিন লন্ডনের ওয়েস্ট লন্ডন পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন এক ব্যক্তি। তিনি দাবি করেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিকে খুন করতে চেয়েছিলেন তিনি।

সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন পর ২৫ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাঁকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন লন্ডনের এক আদালত।

আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে জানানো হয়, ওই ব্যক্তির নাম আশরাফ ইসলাম (৩১)। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর নাম ছিল মার্ক ডেভিড টাউনলে। পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করে নাম রাখেন আশরাফ ইসলাম।

উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাঁর কোনো স্থায়ী নিবাস ছিল না। যেদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন, আশরাফ ঠিক ওই দিনই থাইল্যান্ড থেকে লন্ডনে পৌঁছান।

|গ্রেপ্তারের পর আশরাফের হোটেলকক্ষ তল্লাশি করে পুলিশ। সেখান থেকে তাঁর ল্যাপটপ জব্দ করা হয়। তবে সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা