,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে তিন চমক

news-image

আগেই বোঝা যাচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জনাকয়েক তরুণ প্রথমবার জাতীয় দলে ডাক পাবেন। জাগো নিউজে প্রকাশিত প্রতিবেদনে তিন তরুণ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ আর শেখ মেহেদি হাসানের নাম উঠে এসেছে কয়েকবার। বোঝাই যাচ্ছিল, ওই তিন তরুণ আছেন বিশেষ বিবেচনায়।

শেষ পর্যন্ত তিনজনই জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ জনের মূল ওয়ানডে স্কোয়াডে। আজ বিকেলে ঘোষিত দলটিতে রয়েছে তিন চমক। তারা হলেন- দুই দ্রুতগতির বোলার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

এছাড়া হাতের ইনজুরি কাটিয়ে আজ শনিবার বিকেএসপিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলা পেসার তাসকিন আহমেদকেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে।

১৮ জনের দলে ৯ প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের সাথে আছেন ছয়জন পেসার (রুবেল, মোস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দীন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম)। এছাড়া সাকিব আল হাসানের সাথে বাড়তি বাঁ-হাতি স্পিনার হিসেবে রাখা হয়েছে তাইজুল ইসলামকে।

অফস্পিনার মেহেদি হাসান মিরাজের সাথে অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানও প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন।

বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান ও তাইজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের