,

বিপুল ভোটে জয়ী হলেন আলোচিত কাদের মির্জা

news-image

নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।শনিবার বিকালে মোট ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন মো. রবিউল আলম।

আবদুল কাদের মির্জার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট।

নির্বাচনে জয়ের পর আবদুল কাদের মির্জা ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত বিজয়ের মালা পরব না।

উল্লেখ্য, বসুরহাট পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে নয়টি ওয়ার্ডে নয়টি কেন্দ্রের ৬১টি কক্ষে ভোটগ্রহণ করা হয়েছে। আলোচিত এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন র‌্যাবের তিনটি টিম, চার প্লাটুন বিজিবি, ২২০ জন পুলিশ সদস্য, ও ৮১ জন আনসার বাহিনী ও নয়টি কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়জন প্রিজাইডিং অফিসার ও নয়জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন।

বসুরহাট পৌরসভায় তিনজন মেয়র পদপ্রার্থী, সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৫ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় ২১ হাজার ১‌১৫ জন ভোটার।

 

সময়ের কণ্ঠস্বর

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের