,

নতুন পোশাকে নুসরাতের ফটোশুট, সমালোচনার ঝড়

news-image

বিনোদন ডেস্ক : নতুন প্রেম আর সংসার ভাঙনের গুঞ্জনে আলোচনায় রয়েছেন টলিউড অভিনেত্রী ও ভারতের সংসদ সদস্য নুসরাত জাহান। এরই মধ্যে খোলামেলা ফটোশুট করে ভাসছেন সমালোচনাতেও। গতকাল শুক্রবার নুসরাত জাহান তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চারটি ছবি পোস্ট করেছেন।

ছবিগুলোতে দেখা যায়, শর্ট ড্রেস পরে সোফায় বসে আছেন নুসরাত। তার ডান হাতে মোবাইল, আর বাঁ হাতে সাদা চশমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চিন্তার জন্য খাদ্য: এই জিনিসগুলো নিয়ে কাজ করা থেকে মানুষজন আমায় বিরত রাখতে পারেন না…আমার খুশি।’

নুসরাত জাহান এ ছবিগুলো পোস্ট করতেই শুরু হয় সমালোচনা। নোংরা ভাষায় তাকে আক্রমণ করেন অনেকেই। কেউ কেউ সহঅভিনেতা যশের সঙ্গে প্রেম ও নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনও টেনে আনেন। তবে কেউ কেউ আবার তৃণমূল কংগ্রেসের এ সাংসদের সাহসী ফটোশুটের প্রশংসা করেছেন।

এদিকে, গতকালই নুসরাতের সংসদীয় আসন বসিরহাটে গিয়ে তাকে আক্রমণ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর ২৪ পরগণা যোগেশগঞ্জের এক মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি। নুসরাতকে আক্রমণ করে তিনি বলেন, ‘নুসরাতের টিকটকে নাচ দেখাতে ভালো লাগে, ওখানেই উনি নেচে যান।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান