শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেনের শপথের আগেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেয়ার দিন বুধবার সকালেই ওয়াশিংটন ছেড়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

এ সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।

সূত্র জানায়, জয়েন্ট বেইস অ্যান্ড্রুজে বিদায়ী অনুষ্ঠান শেষে ফ্লোরিডা রাজ্যের পাম বিচে উড়ে যাবেন তিনি। তবে ট্রাম্পের এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ট্রাম্পের বিদায়বেলা কর্মকর্তারা বিস্তৃত অনুষ্ঠানের কথা ভাবছেন, যাতে ট্রাম্পের মনে কোনো রাষ্ট্রীয় সফরের মতো অনুভব তৈরি হয়। থাকবে লালগালিচা, কালার গার্ড, সামরিক ব্যান্ড ও ২১-বার তোপধ্বনি দিয়ে তাকে বিদায় দেয়ার বিষয়টি।

এরপর এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার উদ্দেশে উড়াল দেবেন তিনি। সেখানে তার মার-এ-লাগো রিসোর্টে তিনি শুরু করবেন তার পরবর্তী জীবন। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহকারীও ওই রিসোর্টে তার জন্য কাজ করবেন।

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না-দেয়ার বিষয়ে ইতিমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে তার বদলে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স যোগ দেবেন বলে জানা গেছে।

এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, বাইডেনের শপথের আগে তাকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন তার কয়েক উপদেষ্টা। তবে এতে কান দিচ্ছেন না ট্রাম্প।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিজের মেয়াদ শেষ হওয়ার আগে আরও কয়েকজনকে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার পরিকল্পনা করছেন ট্রাম্প। এই তালিকায় তিনি নিজেকেও বিবেচনা করছেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ