,

সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, অগ্রগতি বাংলাদেশের

news-image

নিউজ ডেস্ক : ২০২১ সালের সামরিক শক্তি র‍্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এবার দেশের অবস্থান হলো ৪৫তম, যা এর আগের বছর ছিল ৪৬তম। এবার র‍্যাংকিংয়ে পাকিস্তান ও আরব আমিরাতের ব্যাপক উন্নতি হয়েছে।

বিশ্বের ১৩৮টি দেশ নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান   ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’  তৈরি করেছে। এতে ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশের শক্তিসূচক ০.৭৪৯৭।

জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।

সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০ম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। এ ছাড়া আরব আমিরাত ৩৬তম।

সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।

তালিকা অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশ। ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮, যুক্তরাজ্য ৯. ব্রাজিল ও ১০. পাকিস্তান।

বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের