মিউজিক ভিডিও’য় নগ্ন লোপেজ

news-image

বিনোদন ডেস্ক : বহু দিন পর কোনো মিউজিক ভিডিও নিয়ে পর্দার সামনে এলেন জেনিফার লোপেজ। এলেন তো এলেন, ভক্ত-অনুসারীদের উত্তেজনার পারদ চড়ালেন। পেটা শরীরে তার নগ্ন উপস্থিতি উন্মাদনা ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে। ‘ইন দ্য মর্নিং ‘ শিরোনামে গানটি প্রকাশের পর হু হু করে ভাইরাল হয়ে পড়ছে।

গত ৩ দশক ধরে জেনিফার লোপেজ দুনিয়া কাঁপাচ্ছেন তার গান, অভিনয় আর নাচ দিয়ে। ৫১ বছর বয়সে তিনি যে উষ্ম, তার প্রমাণ দিলেন জেলো। মিউজিক ভিডিওটিতে তার অসাধরণ দৈহিক গড়নে বিস্মিত নেটিজেনরা।

জেলোর টোনড বডি আর অ্যাবস দেখে মানুষের মনে প্রশ্ন- কী ভাবে এই বয়সে এমন ফিট রয়েছেন তিনি?

উত্তর দিলেন গায়িকার ফিটনেস ইনস্ট্রাক্টর। তার সুত্রে জানা গেল, জেলোর এই ভিডিওর জন্য কঠিন থেকে কঠিনতম শরীরচর্চা করেছেন। কোনো বিরতি না নিয়ে এক টানা প্রায় ১০০টা সেট করে ক্রাঞ্চেস, সিট-আপস, অ্যাব রোবস করতেন তিনি।

‘ইন দ্য মর্নিং’ মিউজিক ভিডিও’য় জেনিফার লোপেজকে একাধিক রূপে দেখা গিয়েছে। কখনও জলপরী, কখনও অপ্সরা, কোথাও বা পরী। প্রত্যেকটি রূপেই তিনি ম্যাজিক্যাল।

মিউজিক ভিডিওর টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জেলো লিখেছেন, ‘নিজের থেকে বেশি ভালোবাসি তোমায়। নতুন মিউজিক ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে অত্যন্ত রোমাঞ্চিত আমি।’

তার কথায়, পুরো মিউজি ভিডিওটি প্রেমের প্রতীকে ভরা। তবে এই প্রেম এক তরফা। কারণ, প্রেম পারে না অন্যকে বদলে দিতে। বদলাতে পারে কেবল নিজেকে। নিজের ওড়ার স্বাধীনতা নিজেকেই খুঁজে নিতে হবে। যা কিছু অপছন্দের, যারা অপছন্দের— সে সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে।

টিজার দেখুন :

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী