শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবেদনময়ী’ ছবি : ট্রলের শিকার ৬৯ বছর বয়সী নারী

news-image

অনলাইন ডেস্ক : নিজের ফেইসবুকে গ্লামারাস ফটোশুটের ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন ভারতের রজনী চন্ডি নামের এক বর্ষীয়ান নারী। ৬৯ বছর বয়সী নারীকে নিয়ে অনেকেই ট্রল করছেন।

কেরালার এই অভিনেত্রী স্থানীয় গণমাধ্যমে ‘বোল্ড’ এবং ‘বিউটিফুল’ তকমা পেলেও ব্যঙ্গ করছেন বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি লিখেছে, তিনি একাধারে একজন গৃহিণী এবং অভিনেত্রী। তাকে সচরাচর দেখা যায় অভিজাত শাড়িতে। কিন্তু এবার তাকে দেখা গেছে জিন্স, লং ড্রেস এবং ডেনিমে।

আবার কোনো ছবিতে তাকে দেখা গেছে টাটকা সাদা ফুল মাথায় পরা। এসব ফুল তিনি নিজের বাগান থেকে সংগ্রহ করেছেন।

ভারতের দক্ষিণের রাজ্য কেরালা বেশ রক্ষণশীল। সেখানে বেশির ভাগ নারী পুরুষদের সমালোচনা এড়িয়ে চলতে চান।

তবু রজনী ওইসব ছবি তুলে পোস্ট দিয়েছেন ফেইসবুকে। এ বিষয়ে তিনি বিবিসিকে বলেন, ‘ধারণাটি এসেছিল ২৯ বছর বয়সী ফটোসাংবাদিক আথিরা জয়-এর মাথা থেকে।’

মিস জয় বলেছেন, ‘আমার নিজের মায়ের থেকেও রজনী কত বেশি আলাদা তা-ই আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে। ভারতীয় নারীরা তাদের পুরো জীবন বিয়ে ব্যবস্থার অধীনে একটি অবরুদ্ধভাবে কাটিয়ে দেন। পরিবারকে দেখাশোনা করেন। একবার তাদের বয়স ৬০ বছরে পৌঁছালে তারা জীবনের অনেক কিছু ছেড়ে দেন।’

মুম্বাইয়ে কয়েক দশক কাটানোর পর ১৯৯৫ সালে কেরালায় যান রজনী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ