,

উইঘুর মুসলমানদের ওপর ‘গণহত্যা’ চালাচ্ছে চীন: মার্কিন কংগ্রেস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ‘উইঘুরদের ওপর গণহত্যা’ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি।

একটি প্রতিবেদন প্রকাশ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত কংগ্রেসনাল-এক্সিকিউটিভ অন চীনা (সিইসিসি)জানায়, নতুন নথিপত্রে গত বছর জিনজিয়াংয়ে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ দেখা গেছে, সম্ভবত সেখানে ‘গণহত্যা’ ঘটছে।  খবর আলজাজিরার।

সিইসিসি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত উইঘুর সম্প্রদায়ের লোকদেরও হেনস্তা করছে চীন।

জিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ চীনের বিরুদ্ধে নতুন নয়। তবে বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং।

নতুন প্রতিবেদনেরও নিন্দা জানিয়েছে চীনা সরকার। জিনজিয়াং পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বেইজিং জানায়, সেখানে উগ্রপন্থা থেকে মানুষকে মুক্ত করতে তাদের কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে।

উইঘুরদের ডিটেনশন সেন্টারে বন্দী করে রাখার খবর প্রকাশ হলেও চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে, সেগুলো কারিগরি শিক্ষা কেন্দ্র। তাদের দাবি, সেখানে মানুষের দক্ষতা বাড়ানো হচ্ছে।

জাতিসংঘ বলছে, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম গোষ্ঠীর লোককে জিনজিয়াংয়ে জোরপূর্বক আটক করে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের