আরো কয়েকদিন থাকছে শৈত্যপ্রবাহ

news-image

অনলাইন ডেস্ক : পৌষের শেষ দিন আজ। এরপরই শুরু হচ্ছে শীতের শেষ মাস মাঘ। ষড়ঋতুর হিসাবে পৌষ-মাঘ শীতকাল। পৌষের শীত এবার ততটা প্রভাব তৈরি করতে সমর্থ হয়নি। তবে মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহের আগমন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বেশকিছু স্থানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এটি ২-৩ দিন স্থায়ী হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের প্রভাবে রাজধানীতেও শীত বেড়েছে। শৈত্যপ্রবাহটি আরো তীব্রতা পেতে পারে।

আবহাওয়াবিদরা জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ থাকবে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে।

বুধবার রাজধানীর তাপমাত্রাও কমেছে। এদিন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজধানীতে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আজ বৃহস্পতিবার উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি একই এলাকা দিয়ে বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, শৈত্যপ্রবাহটি পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ কক্সবাজারে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

অধিদপ্তরের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ মাসে দেশে ১-২টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তখন তাপমাত্রা ৪-৬ ডিগ্রিতে নামতে পারে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ