,

সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করল ইথিওপীয় বাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) তিন প্রখ্যাত সদস্যকে হত্যা করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। দেশটির উত্তরাঞ্চলের তাইগ্রে অঞ্চলে সেনা অভিযানের মূল লক্ষ্যবস্তু বানানো হয়েছে টিপিএলএফকে।

নিহতদের মধ্যে প্রায় দুই দশক ধরে ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী সেইয়ুম মেসফিনও আছেন। এ ছাড়া সাবেক ফেডারেল অ্যাফেয়াস মন্ত্রী আবেই টিসেহায়া ও সাবেক সংসদীয় প্রধান চিফ হুইপ অসমেলাশ ওয়াল্ডসেলোসি।

সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য দেওয়া হয়েছে।

নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারের সঙ্গে আগ থেকেই বিরোধ চলছিল তাইগ্রে নেতাদের। গত নভেম্বরে সেখানে সেনাবাহিনী অভিযানে নামে, ফলে এ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায়।

সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণে মেসফিনসহ কয়েকজন তাইগ্রে নেতাকে গ্রেফতার নির্দেশ দেয় সরকার। এমনকি তাদের গ্রেফতারের জন্য আড়াই লাখ ডলারের বেশি অর্থ পুরস্কার ঘোষণাও করা হয়।

সেনাবাহিনী জানায়, তাইগ্রে নেতাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, কিন্তু তারা রাজি হননি। সর্বশেষ অভিযানে কয়েক ডজন টিপিএলএফ সদস্য নিহত ও গ্রেফতার হয়েছে বলে আরও জানানো হয়।

সূত্র ; যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা