রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্য 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল নামকস্থনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তর পাড়ার মৃত সিকান্দার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায় দুপুরে দুধ বিক্রেতা ফিরোজ মিয়া রেললাইন পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
আখাউড়া রেলওয়ে থানার (ওসি) মো: শফিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  জেলা সদর হাসপাতালে মর্গে প্রক্রিয়াধীন রয়েছে ।থানায় অপমৃত্যু মামলা হবে।