,

সাকিব আল হাসানের দাদির ইন্তেকাল

news-image

মাগুরা প্রতিনিধি : বুধবার রাতে এক দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন সাকিবের দাদি রেবেকা নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাগুরা শহরের সাহাপাড়া-কেশবমোড়স্থ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাকিবের দাদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে আনুমানিক ৮৬ বছর।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে। বুধবার রাতে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

আজ (বৃহস্পতিবার) বাদ যোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বায়ো সিকিউর বাবলে (জৈব সুরক্ষা বলয়) থাকার কারণে, দাদিকে শেষবারের মতো দেখতে মাগুরায় আসতে পারবেন না সাকিব- এমনটাই জানিয়েছেন তার বাবা।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া