শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সন্দেহ : ৯ তরুণ-তরুণীকে স্বাভাবিক করতে পুনর্বাসন

news-image

নিউজ ডেস্ক : এক দম্পত্তিসহ ৯ জন তরুণ-তরুণীর একটি দলকে গ্রেপ্তার না করে পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছে র‌্যাব। জঙ্গি সন্দেহে দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অনুসরণ করা হয় তাদের।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। পরে তাদের পেশার ধরণ অনুযায়ী পুনর্বাসন করা হবে।

‘ডি-র‌্যাডিকালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’ নামক এই কর্মসূচির উদ্দেশ্য হলো, এসব তরুণ-তরুণীকে সন্ত্রাস ও চরমপন্থার দর্শন থেকে সমাজের মূলধারায় স্বাভাবিক জীবনে নিয়ে আসা।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বুধবার সাংবাদিকদের জানান, ওই ৯ জনের মধ্যে দুই জন নারী এবং ৭ জন পুরুষ। তাদের কাউকে ছয় মাস, কাউকে দুই মাস ধরে অনুসরণ করা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, তারা কেউ ছাত্র, কেউ ডাক্তার, আবার কেউ আইটি বিশেষজ্ঞ। তাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের কেউ জেএমবি, কেউ আনসার আল ইসলামের সদস্য হয়েছেন। মূলত জঙ্গি সেজেই তাদের সাথে মিশে পরে নজরদারিতে এনে তাদের পথটি যে ভুল, তা বোঝানো হয়েছে তাদের। তাদের আলোর পথে ফিরিয়ে আনার এটি প্রথম ধাপ।

কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার আরও জানিয়েছেন, এই ৯ জনের মধ্যে একজনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। বাকি যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। এছাড়া আরো অনেকেই র‌্যাবের নজরদারিতে রয়েছে। দ্বিতীয় ধাপে তাদের পুনর্বাসনের এই প্রক্রিয়ায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ