শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে : সিইসি

news-image

সাভার প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে।

আগামী ১৬ জানুয়ারি ঢাকার সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, বিএনপিকে সবসময় যেকোনো নির্বাচনে আনার চেষ্টা করা হয়। শুধু বাংলাদেশ নয় বিশ্বের যেকোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে।

কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না দাবি করে সিইসি বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না। নির্বাচনের পরিবেশ কেউ অশান্ত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কে এম নূরুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে মানুষের আস্থা রয়েছে। এজন্য সব ভোটার ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। ইভিএমে ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ