শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিহান যৌন উত্তেজক ওষুখ সেবন করেছিলেন কি না, পরীক্ষার অনুমতি

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহান ধর্ষণের আগে যৌন উত্তেজনাকর কোনো ওষুধ ও মাদক সেবন করেছিলেন কি না, তা পরীক্ষা করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ. ফ. ম আসাদুজ্জামান পরীক্ষার অনুমতি চেয়ে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, কারাগারে থাকা আসামি দিহান ধর্ষণকালে কোনো মাদক সেবন করেছিলেন কি না, তা জানার জন্য তার ডোপ টেস্ট করা প্রয়োজন। এ ছাড়া তিনি ধর্ষণকালে যৌনশক্তিবর্ধক কোনো ওষুধ সেবন করেছিলেন কি না, সেবন করলে কোন ধরনের ওষুধ সেবন করেছিলেন, তা দিহানের রক্ত থেকে নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা করে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। নারী ও শিশু আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা স্বপন কুমার এ তথ্য জানান।

এর আগে গত ১০ জানুয়ারি দিহানের ডিএনএ টেস্ট এবং জব্দকরা আলামত পরীক্ষার আবেদন করলে একই আদালত তা মঞ্জুর করেন।

গত ৭ জানুয়ারি মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় আনোয়ার খান মডার্ণ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দিহানকে একমাত্র আসামি করে মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার মামলা করেন। ৮ জানুয়ারি দিহান দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ