,

জামালপুরে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

news-image

জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে পৌরসভার পপুলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরিষাবাড়ীর বড়বাড়িয়া এলাকার মোজাম্মেলের ছেলে সাইদুল ইসলাম (২০) ও একই এলাকার খোকন মিয়ার ছেলে আকাশ আলী (১৪)। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল আলম।

তিনি বলেন, চাচা-ভাতিজা মোটরসাইকেলে সরিষাবাড়ীর বাউশি এলাকা থেকে বড়বাড়িয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পৌরসভার পপুলার এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের