,

এবার ১০০ মানুষ নিয়ে মঙ্গলে যাবে স্টারশিপ

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর বাইরের জগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নাই। এ নিয়ে অনেক আগে থেকেই চলছে গবেষণা। সেই ধারাবাহিকতায় এবার মঙ্গলযাত্রার জন্য খুব শিগগির মহাকাশযান স্টারশিপের প্রটোটাইপ উন্মোচন করবে স্পেসএক্স। পুনরায় ব্যবহারযোগ্য স্টারশিপে করে মঙ্গলগ্রহে একসঙ্গে ১০০ মানুষ পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

মহাকাশ যানের ওপরের অংশটির নাম স্টারশিপ। এর হবে উচ্চতা ৫০ মিটার। নিচের অংশে থাকবে সুপার হ্যাভি বুস্টার নামের রকেট। মঙ্গলগ্রহে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনা থেকেই মাস্কের এ প্রকল্প। তার মতে অন্য গ্রহের সঙ্গে সংঘর্ষে বা প্রাকৃতিক দুর্যোগে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হতে পারে।

যৌথভাবে মহাকাশ যান ও রকেটের উচ্চতা হবে ১২০ মিটার। মহাকাশে যাত্রা করার সময় সুপার হ্যাভিতে থাকবে ছয়টি র‌্যাপটর। ওপরে আর নিচে থাকবে চারটি পাখা। শুধু র‌্যাপটর তৈরিতে এক দশকেরও বেশি সময় লেগেছে। সুপার হেভি বুস্টার রকেটের ওজন হবে ৩ হাজার ৩৩০ টন। ওড়ার সময় স্টারশিপ ও সুপার হ্যাভি আলাদা হয়ে যাবে। সুপার হ্যাভি পৃথিবীতেই রয়ে যাবে। স্টারশিপ চলে যাবে মঙ্গলে। ফিরে আসবে ৯ মাস পর। প্রতিটি স্টারশিপে ৪০টি কেবিন থাকবে। প্রতিটি কেবিনে থাকবে ৩ জন। স্টারশিপের ভেতরে করে ১০০ টনের বেশি পণ্য ও ১০০ মানুষ কক্ষপথে পাঠানো সম্ভব হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের