,

সংক্রমণের ছ’মাস পরও করোনার লক্ষ্মণ দেখা যেতে পারে: গবেষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংক্রমণের ছয় মাস পরেও কোভিড-১৯ আক্রান্তদের মাঝে অবসাদ এবং অনিদ্রার মত বিভিন্ন লক্ষণ দেখা যেতে পারে বলে, সম্প্রতি প্রকাশিত এক চীনা সমীক্ষায় উঠে এসেছে। খবর সিএনএন’র।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ১৭শ’ রোগীর ওপর পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। দেখা যায়, হাসপাতাল থেকে ছাড়া পাবার কয়েক মাস পরেও, এদের ভেতর ৭৬ শতাংশ মানুষ ভাইরাস সংক্রমণের অন্তত একটি লক্ষ্মণে ভুগছে।

এই অনুসন্ধান ইঙ্গিত দেয় যে, কোভিড-১৯ থেকে আরোগ্যলাভের পরেও অনেকের স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।

গত শুক্রবার মেডিকেল জার্নাল ল্যানসেটে গবেষণা নিবন্ধটি প্রকাশ করে। রোগ-নির্ণয় এবং কোভিড-১৯ থেকে আরোগ্যের ছয়মাস পরও শতকরা ৬৩ ভাগ লোক অবসাদে এবং ২৬ শতাংশ ঘুমের অসুবিধায় ভুগছে, গবেষণা থেকে জানা যায়।

কোভিডে দীর্ঘমেয়াদী উদ্বেগ এবং অবসাদের মত মানসিক সমস্যাও দেখা যায়, যা ২৩ শতাংশ রোগীর ভেতরে পাওয়া গেছে। যাদের অসুস্থতা গুরুতর পর্যায়ে ছিল, তাদের অনেকের এক্স-রে রিপোর্টে ফুসফুসে ক্ষতির প্রমাণও মেলে।

এক বিবৃতিতেচীনা গবেষক দলটিকে পরিচালনাকারী চীন-জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল ও ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ড. বিন কও জানান, “কোভিড-১৯ একেবারেই নতুন একটি রোগ, ফলে আমরা রোগীদের ওপর দীর্ঘমেয়াদে এর প্রভাব নির্ণয়ের প্রাথমিক পর্যায়ে আছি। আমাদের বিশ্লেষণ এটাই নির্দেশ করছে যে, আরোগ্যের পরেও বেশিরভাগ রোগীর মাঝে অন্তত একটি লক্ষ্মণ দেখা যায়। ফলে কোভিড-১৯ রোগীরা প্রাথমিকভাবে সুস্থ হয়ে গেলেও তাদের নিয়মিত ‘পোস্ট- ডিসচার্জ’ যত্নের প্রয়োজন।

ভাইরাসের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে পুরো বিশ্বের বিজ্ঞানীরাই কাজ করে চলেছেন। এই সংক্রমণগুলো ‘লং-কোভিড’ নামে পরিচিত।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) অবসাদ, শ্বাসকষ্ট, ঠান্ডা, হাড়ের জয়েন্ট এবং বুকে ব্যথার মত লক্ষ্মণগুলোকে কোভিডের দীর্ঘমেয়াদী উপসর্গ হিসেবে তালিকাবদ্ধ করেছে। চিন্তা এবং মনোযোগে ঘাটতিও (ব্রেন ফগ) দীর্ঘমেয়াদে কোভিড সংক্রমণে ভোগা মানুষের একটি লক্ষণ হিসেবে দেখা দিতে পারে।

চীনা গবেষণা নিবন্ধটির লেখকদের দাবি, রোগের ফলো-আপ নিরীক্ষার দিক থেকে তাদের সমীক্ষাটিই সবচেয়ে বড় পরিসরে পরিচালিত হয়েছে। এই সমীক্ষার জন্য যেসব রোগীদের পর্যবেক্ষণ করা হয় তাদের গড় বয়স ৫৭ এবং এরা সবাই উহানের জিনিন্টন হাসপাতাল থেকে ৭ জানুয়ারি – ২৯ মার্চ, ২০২০ সময়ের মাঝে চিকিৎসাসেবা সম্পন্ন করেছে।

সূত্র: সিএনএন

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা