,

বোনের পদ কেড়ে নিলেন কিম জং উন!

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উন তার বোনকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। এছাড়া নতুন বছরে আরও ক্ষমতাশালী হয়েছেন তিনি।

এবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কিম জং উন।

এদিকে কিম জং উনের বোনকে ক্ষমতা থেকে পদাবনতি করায় হৈচৈ ছড়িয়ে পড়েছে দেশটিতে। অনেকেই তার ডিমোশন হয়েছে বলে সমালোচনা করছেন।

রোববার উত্তর কোরিয়ার কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়। আগামী ৫ বছরের জন্য দেশটির কূটনীতি, সামরিক, অর্থনৈতিক নীতি নির্ধারণ করবে এই কমিটি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির পরিচালন কমিটির নয়া তালিকা থেকে বাদ পড়েছে কিমের বোনের নাম।

তাহলে কিম ইয়ো জংয়ের স্টেটাস কী? সোমবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো রীতিমতো এ প্রশ্নই ছুঁড়েছে অনেকেই।

সেন্ট্রাল কমিটির সদস্য পদে বহাল রয়েছেন কিম ইয়ো জং। গত বছরের আগস্টে সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে তার নাম উত্থাপন করা হয়েছিল।

সিওল ও ওয়াশিংটনের মধ্যে নীতিমালা গঠনের দায়িত্বও কিমের বোনের কাঁধে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে নয়া তালিকা থেকে কিমের বোনের নাম বাদ পড়ায় জল্পনা ছড়িয়েছে।

এ প্রসঙ্গে সিউলে কিউঙ্গনাম বিশ্ববিদ্যালয়ে উত্তর কোরিয়ান স্টাডিজের এক অধ্যাপক লিম ইউল চুল সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওর স্ট্যাটাস নিয়ে এখনই কোনও উপসংহার টানা ঠিক হবে না। কারণ উনি এখনও সেন্ট্রাল কমিটির সদস্য পদে রয়েছেন। হয়তো তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে বসেছেন কিম জং উন। অতীতে এই পদে বসেছিলেন তার বাবা।

এদিকে ২০১২ সালে মরণোত্তর সম্মান দিয়ে সাধারণ সম্পাদক পদে কিমের বাবার নাম ঘোষণা করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের