শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের ক্যাম্পে ফিরে ক্রিকেটাররা খুশি

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাকালে এ নিয়ে দু’বার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর আগে শ্রীলংকা সফরের জন্য ক্যাম্প শুরু করলেও সিরিজটি হয়নি। এবার অবশ্য ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে পৌছে কোয়ারেন্টাইন করছেন। বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য আগেও বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য ক্যাম্প করেছেন।

তবে এবারেরটা ভিন্ন। আন্তর্জাতিক ক্রিকেট সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে ফিরে তাই খুশি ক্রিকেটাররা। ১০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে, নতুন ফেরার কথা উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সোমবার ফেসবুকে অনুশীলনের ছবি দিয়ে লিখেছেন, নতুন ব্যাট হাতে নিলেই কেউ অতীত ঘুরে আসতে পারে না। করোনায় পূর্বের ফর্মে ফেরার দিকেই হয়তো অভিজ্ঞ এই ক্রিকেটার ইঙ্গিত করেছেন। মঙ্গলবার আবার ফেসবুকে ক্যাম্পে অংশ নেওয়া ক্রিকেটারদের ছবি দিয়ে লিখেছেন, দল। মুশফিক লিখেছেন, বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছি। আশা করছি ভালো একটা সিরিজ হবে।

অনুশীলনের ছবি দিয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদরাও। তামিমের সঙ্গে আলাপের একটি ক্লিক শেয়ার করে সৌম্য লিখেছেন, ক্রিকেট নিয়ে আলোচনা। তাসকিন রোববার লিখেছেন, ওয়ানডে দলের অনুশীলন শুরু হলো। আমার ও দলের জন্য দোয়া করবেন। আফিফ লিখেছেন, খেলায় ফিরলাম।

মেহেদি মিরাজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ক্যাম্প এবং সিরিজটাকে ‘নতুন শুরু’ বলছেন। আর তরুণ অলরাউন্ডার মাহেদি হাসান প্রথমদিন সাকিবের সঙ্গে অনুশীলন করার আনন্দ এবং অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এছাড়া তরুণ-অভিজ্ঞ অনেক ক্রিকেটারই মাঠে ফিরতে পারার আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। করোনাকালে সিরিজটাও নিশ্চয় তারা আনন্দের সঙ্গেই পার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া