শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের চেয়ে দ্বিগুণ দামে বাংলাদেশকে টিকা দেবে সিরাম

news-image

নিউজ ডেস্ক : সিরাম ইন্সটিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ভারতে বাজারজাত করেছে। তার এই ভ্যাকসিনের তিন কোটি ডোজ বাংলাদেশকেও দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে সিরাম ইন্সটিটিউট কত দামে সেই ভ্যাকসিন বাংলাদেশের কাছে বিক্রি করছে, তা এতোদিন অজানা ছিল।

অবশেষে জানা গেছে, সিরাম প্রতিডোজ করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের কাছ থেকে চার ডলার করে নিচ্ছে। আর এই দাম ভারতে ভ্যাকসিনটির দামের চেয়ে ৪৭ শতাংশ বেশি।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনটি সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে রয়টার্স।

রয়টার্স বলছে, সিরাম ভারতে দুইশ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩০.৯৪ টাকা) প্রতিডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। আর বাংলাদেশর কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৩৯.৬২ টাকায়।

এর আগে গেলো নভেম্বর করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, সিরাম প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন বাংলাদেশকে দেবে।
সোমবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে সিরামের কোভিশিল্ড ভ্যাকসিন দেশে পৌঁছাবে। আর ফেব্রুয়ারির শুরু থেকে সেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন দেশের ৫০ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ