,

টেকনাফে যাত্রীবাহী বাস-টমটম সংঘর্ষে নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালকসহ ২ জন মারা গেছে।

মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

নিহতদের মধ্যে মনির আহমদ (২২) নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে, অপরজন উখিয়ার পালংখালী ইউপির বটতলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলম।

আহতের মধ্যে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের (৩২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর আহতদের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের