,

প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদের নমুনা নেওয়া হয়েছিল। যেখানে ক্যারিবীয় ক্রিকেটাররা সবাই ‘নেগেটিভ’ হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার দারিও বার্থলে বাংলা ট্রিবিউনকে এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দলের সবাই সুস্থ আছে। তাদের ফল নেগেটিভ এসেছে। আমাদের দ্বিতীয় টেস্ট হবে বৃহস্পতিবার। আশা করছি, বৃহস্পতিবার থেকে আমরা নিজেরা অনুশীলন শুরু করতে পারবো।’

অবশ্য শুরুতে ক্যারিবীয়দের দ্বিতীয় কোভিড পরীক্ষা হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু সেটি দুই দিন পিছিয়ে করা হচ্ছে বৃহস্পতিবার। আর তৃতীয় পরীক্ষা হবে সপ্তম দিনে, মানে যেদিন কোয়ারেন্টিন শেষ হবে। এছাড়া সিরিজের মাঝামাঝি প্রয়োজনে কয়েকবার করোনা পরীক্ষা করা হবে। সব মিলিয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে বিসিবিকে।

সূচি অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়োন হার্ডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের